কৃষক বন্ধু প্রকল্পের হাওড়া গ্রামীণ জেলার কৃষকদের আর্থিক সহায়তা
দি নিউজ লায়ন ; এই আর্থিক বছরে হাওড়া গ্রামীণ জেলায় কৃষক বন্ধু প্রকল্পে নথিভূক্ত ৯৭ হাজার ৮৪০ জন কৃষককে ১২ কোটি ৬৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃকদের একাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে। সোমবার উলুবেড়িয়া প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হাওড়া গ্রামীণ জেলার এই তথ্য তুলে ধরেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত পাল।
তিনি বলেন বুলবুল আমফান থেকে অতিবৃষ্টি সব ক্ষেত্রে রাজ্য সরকার কৃষকদের পাশে আছে। তার সবথেকে বড় উদাহরন এখনো পর্যন্ত রাজ্যে কৃষকদের আত্মহত্যার কোনো ঘটনা ঘটেনি। কৃষক দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজ্যের কৃষকদের পাশে আছেন তার পরিসংখ্যান তুলে ধরেন সুকান্ত পাল। তিনি বলেন হাওড়া গ্রামীণ জেলা কৃষকদের স্বার্থে রাজ্য সরকার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছেন।
যার ফলে গত নয় বছরে হাওড়া গ্রামীণ জেলার ১৪ টি ব্লকে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন চলতি আর্থিক বছরে হাওড়া গ্রামীণ জেলায় একশো শতাংশ সুফল পেয়েছে জেলার কৃষকরা।
সুকান্ত পাল জানান শুধুমাত্র হাওড়া গ্রামীণ জেলার ১ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন কৃষককে বীমা প্রদান করেছে রাজ্য সরকার। তিনি বলেন হাওড়া গ্রামীণ জেলায় বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ১৬ হাজার ২২৩ জন কৃষককে ২৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়াও ২০১৫-১৬ আর্থিক বছরে যে অতি বৃষ্টি হয়েছিল তাতে হাওড়া গ্রামীণ জেলার ১ লক্ষ ৬১ হাজার ৯০৯ জন কৃষককে চিহ্নিত করে ৪৪ কোটি ৯৯ লক্ষ ১১ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
সুকান্ত পাল আরও জানান শুধুমাত্র কৃষিপণ্যের আর্থিক ক্ষতিপূরণ নয় যে সমস্ত কৃষক পরিবারের উপার্জনকারী ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের পরিবারকেও দু'লক্ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। এই আর্থিক বছরে হাওড়া গ্রামীণ জেলার ১১০ জন কৃষক পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে।

Post a Comment